দুটি বন্দুক, গুলি ভর্তি ম্যাগাজিন সহ এসটিএফ-এর জালে দুজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। বীরভূমের শক্তিপীঠ হিসেবে পরিচিত তারাপীঠে একটি বেসরকারি হোটেল থেকে এই দুজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত দুজন অস্ত্র ব্যবসায়ী কে রামপুরহাট আদালতে পাঠানো হলে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
গ্রেপ্তার হয়েছেন ভিন রাজ্যের অবৈধ অস্ত্র ব্যবসায়ী অভয় কুমার শর্মা এবং বীরভূমের মল্লারপুর থানা এলাকার বাসিন্দা শেখ মিনারুল। ভিন রাজ্য বিহারের মুঙ্গের থেকে অভয় কুমার শর্মা বীরভূমের তারাপীঠে একটি বেসরকারি হোটেলে অবৈধ অস্ত্র ব্যবসা করতে উঠেছিল। সঙ্গে ছিল মল্লারপুরের এক ব্যাবসায়ি মিনারুল শেখ। বিহার থেকে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র এ রাজ্যে সাপ্লাই দেয় দুজন। স্পেসিফিক গোপন সূত্র মারফত খবর পায় রাজ্য পুলিশের স্পেশাল ট্রাক ফোর্সের অফিসাররা। বৃহস্পতিবার ভোর রাতে তারাপীঠে ওই বেসরকারি হোটেলে হানা দেয় রাজ্যের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা।
অভিযান চালাতেই দুজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী পুলিশের জালে ধরা পরে। পুলিশ সূত্রে খবর, বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা অভয় কুমার শর্মা। বীরভূমে অস্ত্র ব্যবসায়ী জাল পেতেছিল। অভয়ের সাথে হাত মিলিয়ে ছিল মল্লারপুরের শেখ মিনারুল। খবরটি বেশ কিছুদিন ধরেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের কাছে ছিল। পুলিশ জাল বেছাতেই উঠে এলো দুই দুষ্কৃতী। গ্রেফতার করা হয়েছে এই দুজনে অস্ত্র ব্যবসায়ীকে। তাদের পাঁচ দিন পুলিশি হেফাজত দিয়েছে রামপুরহাট আদালত।















