Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় হাজিরা অভিষেকের বেরিয়েই বিজেপিকে নিশানা

ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় হাজিরা অভিষেকের বেরিয়েই বিজেপিকে নিশানা

ক্যামাক স্ট্রিট কাণ্ডে মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয় থেকে বিলবোর্ড খোলা নিয়ে কলকাতা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে তলব করা হয়েছিল। সেই তলবে সাড়া দিয়েই থানায় হাজির হন তিনি এবং প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা।দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলা ও ফায়ার অডিট নিয়ে পুলিশ যে তৎপরতা দেখিয়েছে, তা যদি এক মাস আগে বিজেপি সরকার দেখাত, তাহলে তারাপীঠের হোটেল বা মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো ঘটনা এড়ানো যেত এবং এতগুলি প্রাণ বাঁচানো সম্ভব হত।

 

একই সঙ্গে ভোটের আগে আলিপুর প্রশাসনিক ভবনের অগ্নিকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের ঘটনায় কোনও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে অভিষেক দাবি করেন, সেদিন তৃণমূল কর্মীদের সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল এবং হেফাজতে থাকাকালীন তাঁদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা না থাকায় ভয় পেয়েই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।থানা থেকে বেরিয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, তাদের যা ক্ষমতা আছে, তা প্রয়োগ করতে পারে।

READ MORE.....