Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঘাটাল মাস্টার প্যানের কাজ শুরু, খুশি বাসিন্দারা

ঘাটাল মাস্টার প্যানের কাজ শুরু, খুশি বাসিন্দারা

জল যন্ত্রনার দীর্ঘ ৭ দশকের অবসান থেকে মুক্তি পেতে চলেছে ঘাটাল মহকুমার বাসিন্দারা। অবশেষে শনিবার সকাল থেকেই শুরু হল ঘাটাল মাস্টার প্যানের কাজ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক ব্লকের সুজানগর এলাকায় শিলাবতী নদীতে শুরু হয়েছে দাসপুর এক ব্লকের রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত ২৩ কিলোমিটার শিলাবতী নদীতে জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার কাজ। আনুষ্ঠানিকভাবে শনিবার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করল সেচ দপ্তর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব জানিয়েছিল যদি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করা না হয় তাহলে তিনি ভোটে দাঁড়াবেন না।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেব কে জানিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হবে। তারপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা থেকে দীপক অধিকারী ওরফে দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় এবং তিনি সংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার প্রথম কাজ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা। এরপর ফেব্রুয়ারি মাসি রাজ্য বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপান এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

 

তারপর ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ন নিয়ে একাধিক বার বৈঠক করেন রাজ্যের সেই দপ্তরের মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া, ঘাটালের সাংসদ দের সহ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের আধিকারিকরা। অবশেষে শনিবার থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় খুশি ঘাটার মহকুমার সর্বস্তরের মানুষজন। সেই জন্য ঘাটাল মহকুমাবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা।

READ MORE.....