Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জয় দিয়ে হকি এশিয়া কাপ শুরু ভারতের

জয় দিয়ে হকি এশিয়া কাপ শুরু ভারতের

বিহারের রাজগীরে আয়োজিত হকি এশিয়া কাপে চিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতল ভারতীয় দল। তবে তুলনায় দুর্বল চিনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও কামব্যাক করেন হরমনপ্রীতরা। আর তিনিই হ্যাটট্রিক করে দলকে জেতান। ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। শুরু থেকেই ঝড়ের বেগে আক্রমণ করেছিল ভারত। কিন্তু ম্যাচের গতির উলটো দিকে গিয়েই পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় চিন।

 

তাদের হয়ে গোল করে যান ডু শিহাও। তবে চার মিনিটের মধ্যেই পালটা দেয় ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং। পরের মিনিটেই ফের গোল। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ড্র্যাগ ফ্লিকে দারুণ গোল করেন। হাফটাইমে ২-১ গোলে এগিয়ে ছিল ভারত। চিনের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছিলেন হরমনপ্রীতরা।

READ MORE.....