Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

টানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুর, ভোগান্তি

টানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুর, ভোগান্তি

নিম্ন চাপের কারণে একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা। গড়িয়ার বালিয়ায় রাস্তায় এক হাঁটু জল, অনেক বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে জল। রাজপুর, সুভাসগ্রাম, সোনারপুর, বোড়াল, মহামাতলা—প্রায় সর্বত্রই জল জমে রয়েছে। জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা, তবে জল নামতে কিছুটা সময় লাগবে। প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত স্থানীয়দের।

 

স্কুল-কলেজগামী পড়ুয়া, অফিসযাত্রী, প্রবীণ নাগরিকরা বিপাকে। পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি, তবে বাসিন্দাদের অভিযোগ—সেচ ব্যবস্থা ও নিকাশি লাইনের সংস্কার না হওয়াতেই এই দুরবস্থা। বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বাড়ছে। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সুশান্ত বারুই তিনি বলেন, নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি আর তার জেরে জলমগ্ন এলাকা। জল সরানো ব্যবস্থা করেছে প্রশাসন এখনো দু থেকে তিন দিন এই জল থাকবে।

 

এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে আমরা। মাধবী মন্ডল নামে স্থানীয় বাসিন্দা তিনি জানান, বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে গিয়েছে এলাকা জলমগ্ন থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছে আমরা। বাড়ির মধ্যে ঢুকেছে জল। সাপের উপদ্রব এলাকায় বাড়ছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি প্রতি বছর বৃষ্টির সময় এমনই ভোগান্তির শিকার হতে হয় আমাদের।

READ MORE.....