Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তাঁত শিল্পের অবস্থা দেখতে ফুলিয়ায় বিজেপির প্রতিনিধি দল

তাঁত শিল্পের অবস্থা দেখতে ফুলিয়ায় বিজেপির প্রতিনিধি দল

বর্তমানে তাঁত শিল্প ধ্বংসের মুখে, কিভাবে এই শিল্পকে বাঁচিয়ে রাখা যায় তা জানতে ফুলিয়া এলেন বিজেপির এক প্রতিনিধি দল। হ্যান্ডলুম ডে-র বিশেষ দিনে ফুলিয়া সফরে এসে প্রাক্তন সাংসদ ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী জানান, বিজেপি সরকার এলে রাজ্যের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে রক্ষার জন্য সর্বতোভাবে পদক্ষেপ নেওয়া হবে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ সহ একাধিক নেতা-নেত্রী।

 

তাঁরা এদিন স্থানীয় তাঁত শিল্প ঘুরে দেখেন ও তাঁতিদের সঙ্গে কথা বলেন। তাঁতিদের কাছ থেকে সরাসরি তাঁদের সমস্যার কথা শুনে রূপা গাঙ্গুলী বলেন, ‘তাঁত শিল্প বাংলার গর্ব। বর্তমানে এই শিল্প চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ক্ষমতায় এলে এই শিল্পকে টিকিয়ে রাখতে ও তাঁতিদের জীবনমান উন্নত করতে সমস্ত ধরনের সহায়তা করব’। তিনি আরও জানান, বিজেপি সরকার এই শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে বিশ্ববাজারে তুলে ধরতে চায়। তাঁতিরাও তাঁদের নানা সমস্যা তুলে ধরে সরকারি সহায়তার দাবি জানান।

READ MORE.....