Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দাগি’ শিক্ষকদের আর্জিতে যারপরনাই ক্ষুব্ধ হাইকোর্ট

দাগি’ শিক্ষকদের আর্জিতে যারপরনাই ক্ষুব্ধ হাইকোর্ট

‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা SSC। এতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাড়ে ৩৫০ জন ‘দাগি’ শিক্ষক। তাঁদের আবেদন শুনে এবার যারপরনাই বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ‘দাগি’ শিক্ষকদের মামলাটিও খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ‘দাগি’ শিক্ষকদের আবেদন শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। বিরক্তির সুরে তিনি বলেছেন, সবকিছুর একটা লিমিট থাকে। এনাফ ইজ এনাফ।”

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অযোগ্য শিক্ষকদের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, “ডিভিশন বেঞ্চ আমাদের ‘দাগি’ বলেনি। সুপ্রিম কোর্টেও যে কারণগুলিতে ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয় সেটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

READ MORE.....