Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নবান্ন অভিযান, বিছিন্ন ঘটনা রুখতে পুলিশের কড়া নিরাপত্তার ব্যাবস্থা

নবান্ন অভিযান, বিছিন্ন ঘটনা রুখতে পুলিশের কড়া নিরাপত্তার ব্যাবস্থা

অভয়ার বাবা ও মায়ের ডাকে শনিবার দিন অর্থাৎ আজ ‘নবান্ন অভিযান’। এই অভিযানকে আটকাতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হাওড়া শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড। শিবপুর কাজিপাড়া মোড়ে, ব্যতাইতলায় শালিমার তিন নম্বর গেট, ফরশোর রোড, হাওড়া ময়দানে জি টি রোডে মল্লিক ফটক, হাওড়া রেল মিউজিয়াম, সাঁতরাগাছি, শিবপুর মন্দিরতলা সহ নবান্ন যাওয়ার প্রায় সবকটি রাস্তায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই কোথাও শালখুঁটি, বাঁশের ব্যারিকেড আবার কোথাও লোহার ব্যারিকেড বাঁধার কাজ শুরু করে দেওয়া হয়েছে। রাস্তা খুঁড়ে লোহার বিম ঢুকিয়ে কংক্রিটের ঢালাই করে ব্যারিকেড তৈরি করা হচ্ছে।

 

প্রত্যেক রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেই ব্যারিকেডগুলি বাঁধার কাজ চলছে। শুক্রবার, সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো। বিভিন্ন থানা এলাকায় থানার আধিকারিকদের সঙ্গে রেখে তিনি বিভিন্ন ব্যারিকেড স্থল খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর ব্যারিকেডের আশেপাশে জল কামান রাখা হবে। এছাড়াও ড্রোন এবং সিসিটিভিতে চলবে নজরদারি। রাজ্য পুলিশের আইজি, ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। হাওড়া ছাড়াও বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে প্রচুর পুলিশ, মহিলা পুলিশ, রাফ এবং কমবাট ফোর্স। থাকবে সাদা পোশাকের পুলিশ। নবান্ন অভিযান আটকাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন।

READ MORE.....