Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৫ মাওবাদী

নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৫ মাওবাদী

অবুঝমাড়ের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে পাঁচ মাওবাদী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবারের ভোরে শুরু হয় গুলির লড়াই। দান্তেওয়াড়া এবং নারায়ণপুর থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) একটি যৌথদল পূর্ব বস্তার ডিভিশনে তল্লাশি অভিযান চালায়। সেই সময় মাওবাদীরা অতর্কিতে আক্রমণ চালায় বাহিনীর উপর।

 

মাওবাদীদের প্রবল গুলিবর্ষণের মধ্যেই পাল্টা আক্রমণ চালায় জওয়ানরা। নিরাপত্তাবাহিনীর পালটা আক্রমণে পিছু হটতে বাধ্য হয় মাওবাদীরা। দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই এই খবর নিশ্চিত করে বলেন, “ঘন জঙ্গল থেকে এখনও বেশ কয়েকজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়নি।”

READ MORE.....