Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নির্বাচন কমিশনকে ‘বিজেপির ক্রীতদাস’ বলে তোপ দাগলেন মমতা

নির্বাচন কমিশনকে ‘বিজেপির ক্রীতদাস’ বলে তোপ দাগলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, বাংলায় এনআরসি করতে দেবেন না তিনি। এদিকে কেন্দ্রও নিজের অবস্থানে অনড়। অসম সরকারের তরফে এরাজ্যের অনেককেই নোটিসও পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা। সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বললেন, “অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান।”

 

 

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। তারই অংশ হিসেবে বুধবার ঝাড়গ্রামে মিছিল করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শহরের পাঁচমাথার মোড়ে সভা করেন তিনি। সেখান থেকেই বাঙালি হেনস্তা থেকে এনআরসি, একাধিক ইস্যুকে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি। তাঁর সাফ কথা, পুরনো নথির দোহাই দিয়ে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। তিনি বলেন, “এসআইআরের নেপথ্যে এনআরসি।

 

ভয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাড়তে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে। এনআরসি হচ্ছে না, হবেও না।” এরপরই অমিত শাহের জন্মের শংসাপত্রের প্রসঙ্গ শোনা যায় তাঁর মুখে। বলেন, “অমিত শাহ জন্মের শংসাপত্র দেখান।” অসম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

READ MORE.....