Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পঞ্চায়েত সমিতির অফিসে তান্ডব

পঞ্চায়েত সমিতির অফিসে তান্ডব

স্মারকলিপি জমা দেওয়ার নামে পঞ্চায়েত সমিতির অফিসে তান্ডব, দপ্তরের আসবাবপত্র ভাঙচুর, সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে উঠলো বীরভূমের এক নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছই বিশাল পুলিশ। তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। গ্রামে জল নেই! জলের দাবিতে বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির দপ্তরের একদল মানুষ জমা হন। সেখানে পুরুষ মহিলা উভয়কে দেখা যায়।

 

পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডলের অভিযোগ, স্মারকলিপি জমা দিতে এসেছিল একদল মানুষ। আমাদের উত্তর তারা বুঝে ওঠার আগেই, অফিসে রীতিমতো তান্ডব চালাই। চেয়ারে বসে ছিলাম আমি। আমাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়। অফিসের আসবাবপত্র ভাঙচুর হয়েছে। কিছু ফাইল তারা হাতে করে নিয়ে পালায়। এরা কারা ? কি তাদের পরিচয় ? কিছু জানা যায়নি। আমরা পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে বলেছি।

READ MORE.....