শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার মাকলি অঞ্চলে ও গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত অঞ্চলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্যরা। তিনি শুক্রবার দুটি ব্লকের দুটি অঞ্চলের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে উপস্থিত হয়ে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি দুটি শিবিরে আসা মানুষজনের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি বুথের উন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু করেছেন। যাতে নিজেদের এলাকার উন্নয়ন নিজেরাই করতে পারেন সকলে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি শুরু করে তিনি এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা ভারতবর্ষের অন্য কোন রাজ্যের সরকার এই ধরনের কর্মসূচি শুরু করেননি। এদিন তিনি এলাকার সর্বস্তরের মানুষজনকে শিবিরে শামিল হওয়ার জন্য আহ্বান জানান।














