পুজোর দিনগুলি মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দ চেটেপুটে নেওয়ার বাসনায় জল ঢালতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শোনাল তারা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে। এবার পুজো এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পুজো শুরু। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় মৌসুমী বায়ুর বিদায়লগ্ন শুরু হয় অক্টোবরে।
দ্বিতীয় সপ্তাহের দিকে বাংলা থেকে বিদায় নিয়ে থাকে বর্শা। এবারে বর্ষায় পুজো। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর পরই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে। বৃষ্টি মাথায় নিয়ে পুজো মণ্ডপ ঘুরতে হবে দর্শকদের। এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের।













