Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের অমিতাভের ‘জলসা’য় বোমা বিস্ফোরণের হুমকি

ফের অমিতাভের ‘জলসা’য় বোমা বিস্ফোরণের হুমকি

২৩ অক্টোবর অমিতাভ বচ্চনের ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি। ১৪ দিনের মধ্যেই ‘জলসা’য় গত ৬ নভেম্বর ফের জলসায় বোমাতঙ্ক। বাংলো ওড়ানোর জোড়া হুমকির মাঝেই বুলেট প্রুফ কাচের ঘেরাটোপে থেকেই ভক্তদের রবিবাসরীয় দর্শন দিচ্ছিলেন অমিতাভ বচ্চন। এরপর দিওয়ালি আবহে বুলেটপ্রুফ ঘেরাটোপ থেকে বেরিয়ে ভক্তদের মাঝে বিগ বি। দিওয়ালি মিটতেই ফের বোমা বিস্ফোরণের হুমকি মেল। শুধু শাহেনশাহর ‘জলসা’ই নয়, মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের হুমকি মেল আসতেই সতর্ক করা হয়েছে নিরাপত্তা সংস্থাগুলিকে। হুমকির তালিকায় ‘জলসা’ ছাড়াও রয়েছে মুম্বইয়ের মেয়রের দপ্তর-সহ ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো হাইভোল্টেজ জায়গাগুলো।

৬ নভেম্বরের পর ১২ নভেম্বর নতুন হুমকি মেল পেয়ে বম্ব স্কোয়াড এবং নিরাপত্তারক্ষীরা ইমেলে উল্লিখিত স্থানগুলিতে তল্লাশি চালান। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকিতে আরও আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা। মুম্বইজুড়ে হাই অ্যালার্ট। ৬ নভেম্বরও হুমকি মেলে শাহেনশাহর বাংলো ‘জলসা’ ছাড়াও বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সের নামের উল্লেখ ছিল। এখনও পর্যন্ত এই হুমকির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য সামনে আসেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ, তদন্ত চলছে। গত কয়েক সপ্তাহ ধরেই মুম্বইয়ে এই ধরনের একের পর এক হুমকিমূলক ইমেলে ভয়ে কাঁটা মায়ানগরী। সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিগ বি’র। একে শারীরিক যন্ত্রণায় কাবু, উপরন্তু বাংলো ওড়ানোর হুমকি। গত ২৩ অক্টোবর বৃহন্মুম্বই পুরসভার মেইলে বচ্চনদের বাংলো জলসায় গ্রেনেড হামলার হুমকি ছোড়া হয়। তার ১৪ দিনের মাথায় ফের হুমকি আসে। অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে শরীরটাও ভালো যাচ্ছে না বিগ বি’র। চিকিৎসকদের কড়া পরামর্শে তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। বিগ বির শারীরিক অসুস্থার কারণে সাময়িকভাবে বন্ধ কেবিসির নতুন পর্বের শুটিংও।

গত শনিবার নিজের ব্লগেও কাজের জগতে ধীরে ধীরে ফিরে আসা এবং অনুরাগীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে লেখেন, ‘ধীরে ধীরে আবার দৈনন্দিন রুটিনে ফিরে আসা এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের দিকে এগিয়ে চলা। কাজের জগতে ফেরা। যখন রুটিনের মধ্যে থাকি, তখন রুটিনের কথা মনে পড়ে। আবার যখন রুটিনের বাইরে থাকি, তখন সেই রুটিনও যেন নিজের মেজাজ বদলে ফেলে। বিষয়টি ব্যাখ্যা করা কঠিন, আর আগের মতোও থাকে না।’

READ MORE.....