Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছল পুলিশ

বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছল পুলিশ

আরামবাগ থানার উদ্যোগে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী নৌকায় করে নিয়ে গিয়ে হাতে তুলে দিল পুলিশ। আরামবাগের বাতানল অঞ্চলের তেলুয়া, ভালিয়া, নারায়ণপুর সহ একাধিক গ্ৰামগুলিতে মানুষ জল যন্ত্রণায় ভুগছে। তার সাথে বিঘের পর বিঘে চাষ জমি জলের তলায়। বেশকিছু এলাকা এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। এলাকায় জলমগ্ন হয়ে থাকায় বন্যা দুর্গতরা বাজারহাট ও দোকান, কোন দরকারে প্রয়োজনে তারা বাড়ি থেকে বের হতে পারছে না।

 

আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং-এর উদ্যোগে পুলিশ বন্যা দুর্গতের মানুষজনের পাশে দাঁড়ালেন। থানার অফিসাররা দান সামগ্রী ও জল নৌকায় করে বন্যা দুর্গতদের বিলি করলেন। তারই সাথে অসুস্থ রোগীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করে পুলিশ। জলমগ্ন জায়গা গুলিতে যাতে মানুষজন যাতায়াত করতে পারে, মানুষজনদের সুবিধার জন্য পুলিশের উদ্যোগে নৌকার ব্যবস্থা করা হয়। এই দুর্দিনে পুলিশের এই মানবিক ভূমিকা যথেষ্ট প্রশংসাযোগ্য বলে মনে করছেন স্থানীয়রা।

READ MORE.....