Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বর্ধমানে দুই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

বর্ধমানে দুই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

শুক্রবার কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে পূর্ব বর্ধমান জেলার বিধায়ক, জেলা সভাপতি ও অন্যান্য শাখা সংগঠনের পদাধিকারীদের নিয়ে ম্যারাথন বৈঠক হল। সূত্রের খবর, প্রথম দফায় ৮ জন বিধায়ক ও জেলার অন্যান্য পদাধিকারীদের নিয়ে আলোচনা হয়েছে। পরের দফায় বাকি ৮ বিধায়ক ও পদাধিকারীদের নিয়ে আলোচনা করেন অভিষেক।

 

বৈঠকে মূলত বিভিন্ন ব্লক ও শহরের সভাপতি ও শাখা সংগঠনের পদাধিকারী কারা হবেন, তা নিয়ে বিধায়কদের মতামত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলার যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার ও অন্যান্য শাখা সংগঠনের সভাপতিদেরও মতামত নেওয়া। ২০২১ সালের গত বিধানসভা নির্বাচনে এই জেলার ১৬টি বিধানসভা আসনের সবকটিতেই জিতেছিল তৃণমূল। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে জেলার কয়েকটি ব্লক, পুরসভা এলাকায় বিজেপির থেকে পিছিয়েছিল তৃণমূল।

 

সূত্রের খবর, সেই সব জায়গার পুরসভার চেয়ারম্যান, শহর বা ব্লক সভাপতির ভূমিকা খতিয়ে দেখেছে দল। সূত্রের খবর, এদিন প্রত্যেক বিধায়ক অন্যান্য পদাধিকারীকদের কাছে ব্লক ও শহরের তিনজন করে নামের তালিকা দেওয়া হয়েছিল। অনেক বিধায়ক সেই তালিকা দেখে তাঁদের অনেককেই চেনেই না বলে দাবি করে। বিধায়করা একজন করে ব্লক সভাপতির নাম প্রস্তাব করেন। পরে সেই সব নাম খতিয়ে দেখে দল সিদ্ধান্ত জানাবে বলে এদিনের বৈঠকে অভিষেক জানিয়েছেন। এদিন অভিষেক ছাড়াও ক্যামাক স্ট্রিটের বৈঠকে ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীও।

READ MORE.....