Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলাকে ডোবালে বাংলায় বিজেপির সলিল সমাধি অনিবার্য, তোপ ঋতব্রতর

বাংলাকে ডোবালে বাংলায় বিজেপির সলিল সমাধি অনিবার্য, তোপ ঋতব্রতর

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ডিভিসির বিপুল পরিমাণ জল ছাড়ার কথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল। তবে একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও এনেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

 

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার জন্য দীর্ঘদিন ধরেই ডিভিসির অপরিকল্পিত জল ছাড়াকে দায়ী করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই তিনি অভিযোগ করেছেন, ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ এবং ২০২৪ সালের তুলনায় ১১ গুণ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। তার ফলে নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলি বিপর্যস্ত। বাঁধ, রাস্তা, ফসল এবং সাধারণ মানুষের ঘরবাড়ির বিপুল ক্ষতি হয়েছে।

 

বর্তমান প্লাবন পরিস্থিতিকে ‘ম্যান মেড বিপর্যয়’ বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের রেশ ধরেই ঋতব্রত রাজ্যসভায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে একাধিক প্রশ্ন করেন। তৃণমূল সাংসদ জানতে চান, এটা কি সত্যি যে ১৮ জুন থেকে ডিভিসি ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে? যদি তাই হয়, তাহলে সেটা কি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ছাড়া হয়েছিল? যদি আলোচনা ছাড়াই জল ছাড়া হয় তার কারণ কী? জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়ে দিল, ১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ডিভিসির জল ছাড়ার পরিমাণ ২৭ হাজার ৯৮৭ লক্ষ কিউবিক মিটার।

READ MORE.....