এসআইআর নিয়ে ফের গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে”, ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে SIR নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা।পাশাপাশি বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে দিলেন ঐক্যের ডাক।
এসআইআরের আড়ালে কেন্দ্রীয় সরকার এনআরসির পরিকল্পনা করছে। এই অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামে পথে নেমে বললেন, “এনআরসি মানছি না, মানব না।” নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।”
পাশাপাশি, বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধি কাছে অসম সরকারের এনআরসির নোটিস পাঠানো নিয়ে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।” এই রমক চিঠি ভবিষ্যতে পেলে নাগরিকদের যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী।















