Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলা টার্গেট হলে,জবাব পাবে দিল্লি:মমতা

বাংলা টার্গেট হলে,জবাব পাবে দিল্লি:মমতা

তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে ফের কেন্দ্র ও বিরোধীদের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবারের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামের সভায় তিনি স্পষ্ট বার্তা দেন বাংলাকে বঞ্চিত করার রাজনীতি চললে তার কড়া জবাব দেবে রাজ্য।মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বাংলার উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দিচ্ছে। বিশেষ করে “জল স্বপ্ন” প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।তবে সেই বাধা সত্ত্বেও রাজ্য সরকার ইতিমধ্যে এক কোটির বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে জানান।

 

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন,”জিয়ো অউর জিনে দো নীতিতে বিশ্বাস করি কিন্তু ওরা শুধু বিভাজন চায়।” পাশাপাশি অভিযোগ তোলেন, বাইরের লোক এনে বিভিন্ন জেলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।মালদায় দাঙ্গা বাধানোর চেষ্টা হচ্ছে।মিম প্রার্থীর গ্রেপ্তার প্রসঙ্গে তিনি সিআইডির ভূমিকাকে সাধুবাদ জানান।

 

কংগ্রেসকেও নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,ওরা এক পা বিজেপির ঘরে রেখেছে। একই সঙ্গে বিজেপিকে “ভ্যানিশ মেশিন” বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, প্রার্থী দেওয়া থেকে শুরু করে নানা কৌশলে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে বিরোধীরা।দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সংগঠনকে আরও মজবুত করতে হবে।দলীয় প্রার্থীদের মনোনয়ন বাতিল হলে প্রয়োজনে ডামি প্রার্থী দাঁড় করানোর মতো কৌশলও নিতে হবে। অভিযোগ করেন, ট্রেনের মাধ্যমে রাজ্যে অস্ত্র ও টাকা ঢোকানো হচ্ছে।

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকেই টার্গেট করব।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি জানান, ভোটের দিন বাধা এলে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন।

READ MORE.....