Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চেন্নাই শিবির যেন ‘ মিনি হাসপাতাল ‘ , চোটের কবলে পড়ে ছিটকে গেলেন খলিল আহমেদ !

চেন্নাই শিবির যেন ‘ মিনি হাসপাতাল ‘ , চোটের কবলে পড়ে ছিটকে গেলেন খলিল আহমেদ !

ন্যাথান এলিসকে হারিয়ে এমনিতেই পেস বোলিংয়ে শক্তি কমে গেছে চেন্নাই সুপার কিংসের। এবার আরেক গুরুত্বপূর্ণ পেসার খলিল আহমেদকে হারাল তারা। ডান পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন ভারতীয় এই ক্রিকেটার । আসরের বাকিটা থেকে খলিলের ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে চেন্নাই। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই চোট কাটিয়ে উঠতে ১২ সপ্তাহের বেশি সময় লাগতে পারে ২৮ বছর বয়সী পেসারের । আইপিএল শুরুর আগেই চোটের থাবায় পুরো আসর থেকে ছিটকে যান অস্ট্রেলিয়ান পেসার এলিস। তার জায়গায় আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে দলে নেয় চেন্নাই। তিনিও বর্তমানে চোট থেকে সেরে ওঠার পথে আছেন।

 

এবারের আসরে চেন্নাইয়ের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ একজন ছিলেন খলিল। যদিও খুব একটা ভালো করতে পারেননি তিনি। পাঁচ ম্যাচ খেলে উইকেট নিতে পেরেছেন কেবল দুটি । কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত মঙ্গলবারের ম্যাচে পায়ে চোট পান খলিল। নিজের কোটার শেষ ওভারের পাঁচটি বল করে মাঠ ছেড়ে যান তিনি। এদিন স্রেফ ২৪ রান দিয়ে এক উইকেট নেন বাঁহাতি পেসার । পরে ওভারটি শেষ করেন গুরজাপনিত সিং। খলিলের অনুপস্থিতিতে সামনে দলের আরও দায়িত্ব নিতে হতে পারে ২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে।

 

একাদশে সুযোগ পেতে পারেন মুকেশ চৌধুরি ও রামকৃষ্ণ ঘোষও । পেশির চোটে থেকে সেরে ওঠার পথে আছেন চেন্নাইয়ের প্রাক্তন ও সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আসরে এখন পর্যন্ত অভিজ্ঞ এই কিপার-ব্যাটারকে পায়নি তারা। দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও, এখন পর্যন্ত খেলায় ফেরার সবুজ সংকেত পাননি ধোনি । আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে চেন্নাই। পাঁচ ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে আছে তারা ।

READ MORE.....