Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভূমি সংস্কার নিয়ে বামফ্রন্টকে নিশানা মুখ্যমন্ত্রীর, পাল্টা তোপ সিপিএমের

ভূমি সংস্কার নিয়ে বামফ্রন্টকে নিশানা মুখ্যমন্ত্রীর, পাল্টা তোপ সিপিএমের

কোচবিহারে গিয়ে ভূমি সংস্কার নিয়ে বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাসের উদ্বোধনের পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তাঁর অভিযোগ, রাজবংশী সমাজের অধিকাংশ জমিই অতীতে বেহাত হয়ে গিয়েছে এবং তার জন্য মূলত দায়ী সিপিএম। মুখ্যমন্ত্রীর দাবি, বর্গা আইনের মাধ্যমে ভূমি সংস্কার কার্যকর করতে গিয়ে স্থানীয় মূলবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।

 

সেই জমি বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, এমনই অভিযোগ তাঁর।মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি।বামেদের কটাক্ষ, বিজেপি আসলে জমিদারদের দল। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, জমিদারি প্রথা ফিরিয়ে আনতেই গরিব কৃষকদের হাতে জমি তুলে দেওয়ার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী।বাম নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন।

 

তাঁদের বক্তব্য, বিজেপির দরদ রাজাদের প্রতি, গরিবদের প্রতি নয়। রাজার মতো করে ভাবতে অভ্যস্ত বলেই এখন তাঁরা হিন্দু, মুসলমান ও অনুপ্রবেশকারী খুঁজে বেড়াচ্ছেন। বামেদের মতে, দেশের আইন অনুযায়ী জমি ভূস্বামীদের থাকার কথা নয়। জমির অধিকার প্রজা, কৃষক ও গরিব মানুষের।সিপিএমের আরও দাবি, স্বাধীনতার পর বাংলা খাদ্যে স্বয়ম্ভর ছিল না। ভূমি সংস্কারের পরেই রাজ্য খাদ্যে স্বয়ম্ভর হয়ে ওঠে, যা মুখ্যমন্ত্রীর অজানা বলেই মনে করছে বামেরা।

READ MORE.....