বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে শাসক ও বিরোধী বিধায়কদের তরজায় বেনজির সংঘাত তৈরি হয়। বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পলও।
সেই অধিবেশন থেকে বেরিয়ে রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষায় মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে তাঁর। চিকিৎসক অমিত হালদারের অধীনে ভর্তি রয়েছেন তিনি। তবে আশঙ্কাজনক কিছু নেই বলেই খবর।













