Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মাদারিহাটে বিজেপিতে বড়সড় ধস, তৃণমূলে যোগ ৫০ পরিবারের

মাদারিহাটে বিজেপিতে বড়সড় ধস, তৃণমূলে যোগ ৫০ পরিবারের

বিধানসভা নির্বাচনের মুখে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ‘এসআইআর’ এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদ জানিয়ে শুক্রবার গেরুয়া শিবির ত্যাগ করল ব্লকের প্রায় ৫০টি পরিবার। বীরপাড়া বড় হাওদা বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদারিহাট বীরপাড়া ব্লক তৃণমূল সভাপতি বিশাল গুরুঙের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন প্রায় আড়াইশো সক্রিয় সদস্য।

 

নবাগতদের অভিযোগ, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জন্মসূত্রে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কাগজের অজুহাতে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পে কোনো ভেদাভেদ নেই বলেই তাঁরা তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। ব্লক সভাপতি বিশাল গুরুং জানান, বিজেপির এই জালিয়াতি সাধারণ মানুষ ধরে ফেলেছে, তাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আজ দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন। নির্বাচনের আগে এই দলবদল মাদারিহাটে বিজেপিকে বড় চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

READ MORE.....