Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজপথে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

রাজপথে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকায় পুলিশ। কলকাতা পুলিশের তরফে বলা হয়, ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে ওই ট্রাকটিকে আটকানো হয়। বিষয়টি নিয়ে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়ে যায়। শেষমেষ সেনাবাহিনীর ওই ট্রাকটি হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের দাবি, একটি ক্রসিংয়ের মুখে সেনাবাহিনীর গাড়িটি হঠাৎ বিপজ্জনকভাবে ডানদিকে টার্স নিয়েছিল। তার জেরে যে কোনও মুহূর্তে পিছনে থাকা পুলিশ কমিশনারের গাড়িও দুর্ঘটনার কবলে পড়তে পারত। এমনকী ট্রাকটির পিছনে আরও বেশ কিছু গাড়ি ছিল বলেও দাবি করে কলকাতা পুলিশ। পুলিশের আরও দাবি, ঠিক যে ক্রসিংটি থেকে সেনাবাহিনীর ট্রাকটি ডান দিকে টার্স নিয়েছিল সেখানে ‘নো রাইট টার্ন’ বোর্ড টাঙানো ছিল। তারপরেও সেনাবাহিনীর ট্রাকটি ডান দিকে টার্ন নেয়। কলকাতা পুলিশের এক ট্রাফিক কর্মী সেনাবাহিনীর ট্রাকটিকে আটকে দেন।

READ MORE.....