Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শর্তসাপেক্ষে এসইউসিআইয়ের সভায় অনুমতি,জমায়েতে সর্বোচ্চ ৪৫০ জন

শর্তসাপেক্ষে এসইউসিআইয়ের সভায় অনুমতি,জমায়েতে সর্বোচ্চ ৪৫০ জন

রাজনৈতিক সভার অনুমতি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এসইউসিআই। অবশেষে কলকাতা হাই কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে সভা করার ছাড়পত্র পেল দলটি। আগামী ২৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার দুর্গানগর মোড়ে সভা করতে পারবে তারা।

 

তবে দল চেয়েছিল ৭৫০ জনের জমায়েত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস সর্বোচ্চ ৪৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে সভা করার অনুমতি দিয়েছে।আদালতে এসইউসিআইয়ের বক্তব্য, গত ৩ নভেম্বর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং বকুলতলা থানার ওসি-র কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পুলিশ প্রশাসনের তরফে কোনও সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় বলে দাবি দলের।দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর একাধিক শর্ত চাপিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে সভা শেষ করতে হবে। সভা চলাকালীন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা বাধ্যতামূলক।

 

সভাস্থলের সামনে স্থানীয় হাট-বাজার থাকায় যাতে ট্রাফিকে কোনও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে হবে আয়োজকদের।পাশাপাশি সভার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বকুলতলা থানাকে নির্দেশ দিয়েছে আদালত। সভা পরিচালনার দায়িত্বে থাকা পাঁচ স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর ২৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে। সভা হতে হবে শান্তিপূর্ণ। কোনও প্ররোচনামূলক বা অপ্রীতিকর মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে আদালত। সভা শেষে অস্থায়ী ছাউনি খুলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

READ MORE.....