Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শীঘ্রই আলোচনার টেবিলে চিন-আমেরিকা!

শীঘ্রই আলোচনার টেবিলে চিন-আমেরিকা!

শুল্কসংঘাত এড়াতে শীঘ্রই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে দু’দেশের প্রেসিডেন্ট। শনিবার এমনটাই ঘোষণা করেছে চিন। শুক্রবার দু’দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে চিনা প্রতিনিধিদলের প্রধান তথা চিনা উপপ্রধানমন্ত্রী হি লিফেং মার্কিন বাণিজ্যসচিব স্কট বেসেন্টের সঙ্গে আলোচনায় বসেন। ভিডিও গোটা কলের মাধ্যমে গোটা বৈঠকটি হয়েছে বলে খবর।

 

সেই বৈঠকের পরই চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া একটি বার্তা প্রচার করে। জানায়, দুই রাষ্ট্রনায়কের মধ্যে স্পষ্ট এবং গঠনমূলক আলোচনা হয়েছে। উল্লেখ্য, শুক্রবারই শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ঢোঁক গিলে বলেন, “শুল্কের পরিমাণ যত বেশিই হোক না কেন, তা দীর্ঘ মেয়াদি কোনও সমস্যার সামাধান করে না। আমি চিনের উপর শুল্ক আরোপ করতে চাইনি। কিন্তু বেজিং আমাকে সেই পদক্ষেপ করতে বাধ্য করেছে।” এরপরই তিনি জিনপিং-এর সঙ্গে বৈঠকের কথা বলেন।

READ MORE.....