Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নজির গড়ে ৯উইকেট দখল ব্রাজিলিয়ান তরুনীর !

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নজির গড়ে ৯উইকেট দখল ব্রাজিলিয়ান তরুনীর !

লরা কার্দোসো—কয়েক ঘণ্টা আগেও এই নাম বিশ্ব ক্রিকেটে অপরিচিত ছিল। কিন্তু এখন থেকে তাকে মনে রাখতেই হবে।
ব্রাজিল জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার কার্দোসো যে বিশ্ব রেকর্ড গড়েছেন, তা অদূর ভবিষ্যতে ভাঙবে বলে মনে হয় না । আফ্রিকার দেশ বতসোয়ানায় ৬ দল নিয়ে চলছে কালাহারি মহিলা আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

সেখানেই লেসোথোর বিপক্ষে একাই ৯ উইকেট নিয়েছেন ব্রাজিলিয়ান বোলিং অলরাউন্ডার লরা কার্দোসো । আর খরচ করেছেন মাত্র ৪ রান । ২১ বছর বয়সী কার্দোসোর এই কীর্তি এখন মহিলা-পুরুষ যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সেরা বোলিং ফিগার । কার্দোসোর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ছিল ভুটান পুরুষ দলের সোনাম ইয়েশেইয়ের। গত ডিসেম্বরে মায়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়েশেই । মাত্র চার মাসের ব্যবধানে তাকে ছাড়িয়ে গেলেন কার্দোসো। বতসোয়ানার রাজধানী গাবোরোনের ওভাল ২ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ২০২ রান করে ব্রাজিল। লক্ষ্য তাড়া করতে নেমে কার্দোসোর বোলিং তোপে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। ব্রাজিল ম্যাচ জেতে ১৮৯ রানের বিশাল ব্যবধানে।

কার্দোসো ৩ ওভার বল করে দুটিই মেডেন নেন। লেসোথোর প্রথম নয় ব্যাটারকে আউট করেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে শেষ উইকেটটি নেন মারিয়ানে আর্তুর । লেসোথোর শেষ উইকেট জুটি ওই ওভার টিকে গেলে পরের ওভারে ১০ উইকেটের সব কটি নেওয়ার সুযোগ থাকত কার্দোসোর। সেটি না হলেও তিনি যে কীর্তি গড়েছেন, তা ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে

READ MORE.....