Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা

উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা

উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা  করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৩১ অক্টোবর তা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। শুক্রবার একথা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে অর্থাৎ তৃতীয় সেমেস্টারে পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন। এবছর তৃতীয় সেমেস্টার শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে। শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। হিসেবমতো  পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে। সংসদ সভাপতি জানিয়েছেন, ৩১ অক্টোবর বেলা একটায় ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

 

সংসদ সূত্রে আরও খবর, ফলাফলের পাশাপাশি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শতাংশে প্রকাশ করে প্রথম ১০ জনের নামও জানানো হবে। তবে তা মেধাতালিকা নয়। তা চতুর্থ সেমেস্টার বা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের পরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংসদ। সেই পরীক্ষা হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপর যখন ফলপ্রকাশিত হবে, তখনই চূড়ান্ত মার্কশিটও দেওয়া হবে।

READ MORE.....