Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অভিষেকের কটাক্ষের চ্যালেঞ্জ অধীরের

কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অভিষেকের কটাক্ষের চ্যালেঞ্জ অধীরের

৩০ বছর পর ফের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও প্রবীণ রাজনীতিবিদ অধীর চৌধুরী। সোমবার তিনি দিল্লি থেকে নিজ বাসভবনে ফেরেন এবং গোরাবাজারে সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিকদের সামনে অধীর চৌধুরী বলেন, আমি তো নির্বাচনে লড়াই করছি, এটা প্রথম নয়। আগেও নির্বাচনে লড়াই করেছি, বিধায়ক ছিলাম, টানা ১৯৯৯ থেকে লোকসভার সাংসদ ছিলাম। ২০২৪ সালে লোকসভা আসনে লড়াই করেছি। এবার দল আমাকে প্রার্থী করেছে, তাই বহরমপুর বিধানসভায় লড়াই করব।

 

অধীর চৌধুরী সাংবাদিকদের আরও বলেন, নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ হয়, সেটাই আমরা চাই। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত মন্তব্যেও প্রতিক্রিয়া জানান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় অভিযোগ করেছিলেন যে অধীর চৌধুরী ও হুমায়ুন কবীর বিজেপির নিরাপত্তা নিয়ে ঘোরাফেরা করছেন। অধীর চৌধুরী জানালেন, আমাকে আজ নয়, ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে। রাজ্যে পুলিশের নিরাপত্তা বাহিনীও রয়েছে। পাইলট গাড়ি সহ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রী খাতিরদারি করছেন?

 

অধীর চৌধুরী ভোটার তালিকা সংক্রান্ত ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বাংলায় এস আই আর -এ নাম বাদের সংখ্যা বেড়ে ৮১ লক্ষে পৌঁছেছে। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে ইতিমধ্যেই ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। নিষ্পত্তি হওয়া ৪০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে ১৮ লক্ষের নাম বাদ পড়েছে। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আরও ২ লক্ষের নাম প্রকাশ হয়েছে। অধীর চৌধুরী বলেন, আমরা চাই সমস্ত বৈধ ভোটার যেন থাকুক। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যেন সবাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গেও কটাক্ষ করেন। অধীর চৌধুরী বলেন, যখনই বিপদ দেখা দেয়, তখনই মুখ্যমন্ত্রী সব আসনে প্রার্থী হচ্ছেন। এখন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনে সমস্যায় পড়েছেন, তাই এই ধরনের বক্তব্য দিচ্ছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বহরমপুরে অধীর চৌধুরীর প্রার্থী হওয়া ভোটের মাঠে চ্যালেঞ্জ বৃদ্ধি করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিরাপত্তা প্রাপ্তি তাঁকে নির্বাচনী কৌশলে শক্তিশালী অবস্থানে রাখছে। অন্যদিকে ভোটার তালিকা নিয়ে উদ্বেগ ও নির্বাচনে অবাধ পরিবেশের দাবি তাঁর প্রচারের মূল ইস্যুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, ৩০ বছর পর পুনরায় বিধানসভায় লড়াই করা অধীর চৌধুরী ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে সক্ষম হবেন।

READ MORE.....