এ যেন জুন মাসে এপ্রিল ফুল। সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি। ফেসবুক থেকে মুহূর্তে ছড়িয়ে পড়ল হোয়াটসঅ্যাপেও। সরকারি কর্মচারী মহলে ছড়াল খুশির আমেজ। কিন্তু মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। ভুয়ো বিজ্ঞপ্তিতে লেখা ছিল, আগামী মাস থেকে ২২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পাবেন সরকারি কর্মচারীরা। মুখ্যসচিবের প্যাডে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, এটি ভুয়ো।













