Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মে মাসে রাজ্য জয়েন্ট, দিনক্ষণ জানাল বোর্ড

মে মাসে রাজ্য জয়েন্ট, দিনক্ষণ জানাল বোর্ড

আগামী ২৪ মে আয়োজিত হতে চলেছে ২০২৬ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শুক্রবার সল্টলেকের ‘রূপান্ন’ থেকে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই নির্ঘণ্ট ঘোষণা করেছে। প্রথা মেনে এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, রাজ্যে নির্বাচনের সম্ভাবনার কথা মাথায় রেখেই সূচি এক মাস পিছিয়ে মে মাসে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ডেন্টাল সার্জারির স্নাতক স্তরে ভর্তির জন্য ওইদিন দুই দফায় পরীক্ষা নেওয়া হবে।

 

বোর্ড জানিয়েছে, আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত ফি জমা দিয়ে প্রার্থীরা ৫ এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে মিলবে ১৫ মে থেকে। এমনকি পরীক্ষার দিন অর্থাৎ ২৪ মে-ও কার্ড ডাউনলোড করা যাবে।

 

পরীক্ষার দিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রথম দফায় হবে অঙ্ক পরীক্ষা। এক ঘণ্টার বিরতির পর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা। পরীক্ষার ফলাফল কবে বেরোবে, তা অবশ্য বোর্ড এখনই খোলসা করেনি। উচ্চমাধ্যমিকের পর রাজ্যের প্রথম সারির কলেজগুলিতে ভর্তির স্বপ্ন দেখা হাজার হাজার পরীক্ষার্থীর কাছে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

READ MORE.....