Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হাওড়ায় সব আসনেই ফের জোড়াফুল ফোটানোর হুঙ্কার ঘাসফুল শিবিরের

হাওড়ায় সব আসনেই ফের জোড়াফুল ফোটানোর হুঙ্কার ঘাসফুল শিবিরের

একুশের বিধানসভা নির্বাচনের সেই দাপুটে স্মৃতিই কি ফিরবে ছাব্বিশে? হাওড়া জেলার ১৬টি আসনেই ফের জোড়াফুল ফোটানোর হুঙ্কার দিল ঘাসফুল শিবির। গতবার এই জেলাকে ‘বিরোধী শূন্য’ করেছিল রাজ্যের শাসক দল। এবারও সেই ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী তারা।

 

তৃণমূলের সাফ দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে সকল বিরোধী পক্ষকে উড়িয়ে দিয়ে হাওড়া জেলাকে বিরোধী শূন্য করে ১৬ টি আসনেই বিজয়ী হয়েছিল এবারেও তার অন্যথা হবে না। এদিকে ভোট ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে জেলায় পা রেখেছেন নির্বাচন কমিশনের জেনারেল অবজারভার প্রভীণ কুণ্ডলিক পুরী।

 

বৃহস্পতিবার তিনি ১৮০ বাগনান বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বিডিও মানস কুমার গিরি। কমিশনের মূল লক্ষ্য সাধারণ ভোটারের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য। প্রচণ্ড গরমে ভোটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সব বুথে পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কোনও ভোটার অসুস্থ হলে তৎক্ষণাৎ চিকিৎসক দেখানোর বন্দোবস্ত করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নজরদারি শুরু হয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর প্রশাসন। রাজনৈতিক উত্তাপের মাঝেই এখন সাধারণ মানুষের রায় কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

READ MORE.....