Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সম্প্রীতির ভাইফোঁটা

সম্প্রীতির ভাইফোঁটা

বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার সহযোগিতায় ক্লাব রাঙ্গনে ২২তম বর্ষ সম্প্রীতির ভাইফোঁটা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এলাকার হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের কয়েকশ মানুষ সম্প্রীতির ভাইফোঁটা উৎসব অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা সম্প্রীতির ভাইফোঁটা উৎসবে উপস্থিত সকলের কপালে চন্দনের ফোঁটা দেন, সেই সঙ্গে তিনি উপস্থিত ভাইদের হাতে উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন।

 

সম্প্রীতির ভাই ফোঁটা উৎসবের অন্যতম উদ্যোক্তা তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, এই এলাকায় হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষজন বসবাস করেন এবং এলাকাটি গরিব এলাকার হিসেবে পরিচিত। ২০০৩ সালে এই সম্প্রীতির ভাইফোঁটা উৎসব অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। শান্তি ও সম্প্রীতি এলাকায় অটুট রাখার জন্য এই অনুষ্ঠানের আয়োজন বলে তিনি জানান। প্রতিবছরের মতো এবছরও ভাই ফোঁটার দিন বৃহস্পতিবার সম্প্রীতির ভাইফোঁটা উৎসবে এলাকার হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষজন সামিল হয়েছিলেন।

READ MORE.....