Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বিপুল লক্ষ্মীলাভ সূর্যদের , বোর্ডের তরফে মোটা অঙ্কের বোনাস উপহার বুমরাহদের

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বিপুল লক্ষ্মীলাভ সূর্যদের , বোর্ডের তরফে মোটা অঙ্কের বোনাস উপহার বুমরাহদের

টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়া ভারত দলের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশের ক্রিকেট বোর্ড-বিসিসিআই। জসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসনরা পাচ্ছেন ১৩১ কোটি টাকা ।বিসিসিআই বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ‘ ঐতিহাসিক এই সাফল্যের জন্য ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের আরও একবার অভিনন্দন জানাচ্ছে বোর্ড। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এটাই কামনা । ‘

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে প্রায় ২৭ কোটি ৫৬ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে সূর্যকুমার যাদবের দল। সেখানে বিসিসিআই দলকে উপহারই দিয়েছে এর কয়েকগুণ বেশি । আহমেদাবাদে গত রবিবার নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত। রেকর্ড ২৫৫ রান করে কিউইদের স্রেফ ১৫৯ রানে গুটিয়ে দেয় তারা । ৯৬ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড তৃতীয় ট্রফি ঘরে তোলে ভারত। এই প্রতিযোগিতায় দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ । ভারত ছাড়া টানা ২বার এই শিরোপা জিততে পারেনি কোনো দল। আর প্রথমবারের মতো ঘরের মাঠে এই ট্রফি জেতা প্রথম দলও ভারত ।

READ MORE.....