Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভালোবাসা অটুট রাখতে সঙ্গীকে ভুলেও নিজের সম্পর্কে এই ৪ কথা জানাবেন না!

ভালোবাসা অটুট রাখতে সঙ্গীকে ভুলেও নিজের সম্পর্কে এই ৪ কথা জানাবেন না!

বিশেষত জীবনসঙ্গীকে তেমন তথ্য বলার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত, সত্যি এ কথা বলার দরকার আছে কি?

 

  • ব্যক্তিগত ডায়রিতে লেখা নোট

ডায়রিতে রোজনামচা লেখার অভ্যাস থাকে আমাদের অনেকেরই। সেখানে রোজের ঘটনা ছাড়াও, অন্য মানুষদের সম্পর্কে আমাদের ধারণা অথবা কোনও ঘটনার প্রতিপ্রেক্ষিতে আমাদের মনে হওয়া দোলাচল লিখে রাখা থাকে। সেসব নোট পড়লে, সঙ্গী আমাকে কেমনভাবে দেখে, সে ধারণায় আঘাত পড়তে পারে।

  • প্রাক্তনের অপ্রয়োজনীয় খুঁটিনাটি

বর্তমানে যার সঙ্গে রয়েছেন, তাকে অবশ্যই প্রাক্তনের কথা জানিয়ে রাখতে পারেন। তবে তার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি না বলাই ভালো। এতে সঙ্গীর মনে হতে পারে, আজও প্রাক্তনের প্রতিই দুর্বলতা রয়ে গিয়েছে আপনার। ফলে বিবাদ ও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

  • নিজস্ব হবি

এ কথা যে সঙ্গীর থেকে লুকাতেই হবে, তেমন নয়। তবে প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত পরিসর থাকা অত্যন্ত প্রয়োজন, যেখানে সে কেবল নিজেকে সময় দেবে। হবি অর্থাৎ পছন্দের কাজের কথা অন্যের কাছে তুচ্ছ মনে হতেই পারে। তাই একান্ত দরকার না পড়লে, তা ভাগ করে না নেওয়াই ভালো।

  • পাসওয়ার্ড ও ব্যক্তিগত অ্যাকাউন্টের অ্যাক্সেস

সঙ্গীর বিশ্বস্ততা জিততে যে ভুল অনেকেই করে থাকেন, তা হল সোশাল মিডিয়া অথবা ব্যক্তিগত কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড তাকে জানিয়ে দেওয়া। আগামীতে কোনও ঝগড়া-ঝামেলা হলে সঙ্গী কিন্তু চাইলেই এ ক্ষমতার অপপ্রয়োগ করতে পারেন।

যদিও ব্যক্তিগত পরিসর রক্ষা করা ও তথ্য গোপন করার মধ্যে তফাৎ রয়েছে। যে দু’জন মানুষ একসঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, পরস্পরের কাছে স্বচ্ছ থাকাই উচিত তাদের।

READ MORE.....