এবার একদম নিচুস্তরের এই অফিসারদের বিরুদ্ধে আরও কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কমিশন।
দুপুর ১২টার মধ্যে যারা বিএলও হিসেবে দায়িত্বগ্রহণ করবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এমন কর্মীদের ক্ষেত্রে সাসপেন্ড করার ভাবনাও চলছে। কমিশনের এক আধিকারিকের কথায়, “ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। দায়িত্ব না নিলে সমগ্র প্রক্রিয়াই ব্যাহত হয়।















