Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস ও সুপার স্পেশালিটি হাসপাতাল , প্রতিশ্রুতি শুভেন্দুর

ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস ও সুপার স্পেশালিটি হাসপাতাল , প্রতিশ্রুতি শুভেন্দুর

কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরির পাশাপাশি বাঁকুড়া জেলায় নদীগুলির অবস্থা খারাপ করে দিয়েছে’, নাম না করে শাসকদলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শালতোড়া কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। শুভেন্দু অধিকারী একই সঙ্গে বলেন, ‘দু-হাজার টাকার বালি এখন ১৫ হাজার টাকা! এক লাখ ২০-তে বাড়ি হয়? তাঁরা ক্ষমতায় এলে এমন টাকা দেওয়া হবে যাতে বাড়ি হয় ও বালি চুরিও আটকানো হবে’ বলে তিনি জানান। গত ১৫ বছরে তৃণমূল অনেক প্রতিশ্রুতি দিলেও কিছুই হয়নি। এখন বদলের সময় এসেছে বলেও তিনি জানান।

 

শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, ‘নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে হারিয়েছিলাম, এবার ভবানীপুরেও হারাব’ বলে তিনি দাবি করেন। পরে সোনামুখীর রামপুরে একটি সভা করেন তিনি। সেখানেও রাজ্যে পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, ‘প্রত্যেকটা বুথে পদ্মফুল ফোটাতে হবে।’ এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সোনামুখীতে বাইপাস হবে এবং সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘দেবাশিস কুমাররা চুরি করেছেন, আয়কর জমা দেননি। ভোটের সময় বলে তো আয়কর অভিযান বন্ধ থাকবে না।’ নন্দীগ্রামে উত্তেজনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওখানেও হারবে, তাই আমাদের সংখ্যালঘু নেতা আব্বাসের বাড়ির সামনে বোমা ফেলেছে।’ এমনকি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হবে বলেও তিনি দাবি করেন।

READ MORE.....