দীপান্বিতা কালীপুজো আলোর উৎসবে মেতেছে গোটা রাজ্য। অনুব্রত মণ্ডল ও কালীপুজো ঘটা করে বারণ করছে তৃণমূলের দলীয় পার্টি অফিসে। দলের ভরাডুবি থেকে অভিষেক মমতাকে আক্রমণ, তার কালী মাও সেজেছে কোটি-কোটি টাকার সোনার গহনায়। বুধবার বোলপুরের নিচুপট্টি বাড়িতে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। জেলে গিয়েছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন কারাবাসে। বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক সমীকরণও।
এক সময়ের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ঘিরে বীরভূমের রাজনীতিতেও এসেছে নানা পরিবর্তন। কিন্তু বদলায়নি তাঁর দলীয় কার্যালয়ের কালীপুজোর অন্যতম আকর্ষণ, মায়ের গায়ের সোনার গয়না! অন্তত অনুব্রতর দাবি তেমনই। তাঁর কথায়, জেল থেকে ফিরে দেখেছেন, মায়ের গায়ে আগের মতোই রয়েছে সমপরিমাণ গয়না। এ বারও প্রায় ৭০০ ভরি সোনার অলঙ্কারে সাজানো হয়েছে বোলপুরের তৃণমূল কার্যালয়ের কালীপ্রতিমাকে। আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা। এছাড়াও ব্যাঙ্কে মায়ের নামে আরও ১০০ ভরি সোনার গয়না রয়েছে বলে জানিয়েছেন বর্তমানে ঋতব্রতপন্থী তৃণমূল নেতা।
তবে রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তির পরিবর্তনের ছাপ পড়েছে পুজোর আয়োজনের জৌলুসে। আগের মতো নেতা-কর্মীদের ভিড়, এলাহি আয়োজন কিংবা রাজনৈতিক মহলের জমায়েত না থাকলেও ঐতিহ্য মেনে পুজোর আয়োজন করেছেন অনুব্রত। এক সময় বোলপুরের এই কালীপুজো ছিল বীরভূমের রাজনৈতিক ও সামাজিক মহলের অন্যতম আলোচিত আয়োজন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের ছোট-বড় নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদ- অনেকেই হাজির হতেন অনুব্রতর পুজোয়। পুজোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোগ ও খাওয়াদাওয়ার আয়োজনও ছিল ব্যাপক। রাজনৈতিক মহলের অনেকের কাছে এই পুজো ছিল অনুব্রতর সাংগঠনিক প্রভাব ও জনপ্রিয়তা প্রদর্শনেরও একটি মঞ্চ। কিন্তু সময়ের সঙ্গে সেই ছবিতে বদল এসেছে। গরু পাচার ও আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় গ্রেফতারির পর দীর্ঘদিন জেলবন্দি ছিলেন অনুব্রত।
তাঁর অনুপস্থিতিতে বীরভূমের রাজনীতিতেও নানা পরিবর্তন ঘটে। এক সময় যে পুজোকে ঘিরে জেলার রাজনৈতিক নেতৃত্বের কার্যত মিলনমেলা বসত, সেই আয়োজনেও আগের মতো জৌলুস নেই বলে স্থানীয় মহলের একাংশের পর্যবেক্ষণ। তবে অনুব্রতর বক্তব্য, ক্ষমতায় না থাকলেও পুজোর আয়োজনে কোনও ঘাটতি হয়নি। দলীয় কর্মী-সমর্থক এবং অনুগামীরাই নিজেদের মতো করে সহযোগিতা করছেন। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও ব্যক্তিগত যোগাযোগ ও অনুগামীদের ভরসাতেই পুজোর ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তিনি। মায়ের ভোগের আয়োজনেও ছিলো সাবেকি বাঙালিয়ানার ছাপ।
খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ন’রকম ভাজা, পায়েস, চাটনি এবং পাঁঠার মাংস- সব মিলিয়ে এলাহি ভোগের ব্যবস্থা। সব মিলিয়ে বোলপুরের এই কালীপুজো এবার যেন অনুব্রত মণ্ডলের রাজনৈতিক জীবনের উত্থান-পতনেরই এক প্রতীকী ছবি। এক দিকে জেলযাত্রা ও বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা, অন্য দিকে বহু বছরের পুজোর ঐতিহ্য এবং মায়ের গায়ে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার। ক্ষমতার সমীকরণ বদলেছে, বদলেছে রাজনৈতিক পরিসর, কিন্তু অনুব্রতর দাবি, মায়ের গয়নার পরিমাণে কোনও কাটছাঁট হয়নি। অনুব্রত মণ্ডল কালীপুজোর মরশুমে তার প্রিয় দিদি মমতা ও অভিষেক কে আক্রমণ করতেও পিছপা হননি। কেষ্ট মন্ডলের জেলে যাওয়া নেপথ্যে এদেরই হাত বিস্ফোরক দাবি করেন তিনি। পাশাপাশি তৃণমূলের ভরাডুবির মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, এও অভিযোগ করেন বীরভূমের ঋতব্রত পন্থী তৃণমূলের এই দাপুটে নেতা।














