Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল প্রার্থীর

বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল প্রার্থীর

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে মহিলাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম পূরণ করানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে জুন মাস থেকে তাঁদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে। ফর্ম পূরণ করার সময় ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স জমা দেওয়ার পাশাপাশি ফোন নম্বরও উল্লেখ করতে হচ্ছে।

 

বিষয়টি জানতে পারার পর ঘটনাস্থলে গিয়ে কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা বিজেপির মহিলা কর্মীদের বলেন, ‘আমরাও যেমন প্রতিশ্রুতি দিচ্ছি আপনারাও সেভাবে প্রতিশ্রুতি দিতে পারেন কিন্তু এভাবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে তিন হাজার টাকার নাম করে আপনারা ফর্ম পূরণ করতে পারেন না, এটা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল।’

 

তিনি বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেশপুরের প্রার্থী শিউলি সাহা বলেন, ‘এটা নির্বাচন কমিশন দেখতে পায়নি। এটা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছি, নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছি। তবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তাই দলের প্রত্যেকটি নেতৃত্ব ও কর্মীকে তিনি সতর্ক থাকার নির্দেশ দেন।

READ MORE.....