Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভাইফোঁটার দিনে ‘পুষ্পা’ জাহাঙ্গীরের বাড়ি ভেঙে দিল পৌরসভা

ভাইফোঁটার দিনে ‘পুষ্পা’ জাহাঙ্গীরের বাড়ি ভেঙে দিল পৌরসভা

ভাইফোঁটার দিনে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত ‘পুষ্পা’। তাঁর ফলতার শ্রীরামপুরের বাড়ি ভেঙে দিল পৌরসভা। জেলা প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র, যেমন মিক্সার, মাইক্রোওয়েভ, ট্রেডমিল, ওয়াশিং মেশিন ইত্যাদি বের করে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীর খানের এই বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল।

 

জেলাশাসকের নির্দেশের পর বুধবার থেকে শুরু হয়েছে বাড়ি ভাঙার প্রক্রিয়া। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত রয়েছেন বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও। তাঁদের উপস্থিতিতেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে ঘটনাস্থলে রাখা হয়েছে পুলিশি নজরদারি। জাহাঙ্গির খান বর্তমানে জেলবন্দি থাকলেও তাঁর বাড়ির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ থেমে থাকেনি।

 

জেলাশাসকের নির্দেশে শেষ পর্যন্ত ভাঙার কাজ শুরু হওয়ায় ফলতায় নতুন করে চর্চা শুরু হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে অন্য নির্মাণগুলির ক্ষেত্রেও কী বার্তা দেয়, এখন সেদিকেই নজর থাকবে। সব মিলিয়ে, জেলবন্দি জাহাঙ্গির খানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ ঘিরে ফলতায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তবে বাড়িটির নির্মাণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে জাহাঙ্গির খান বা তাঁর পরিবারের কোনও বক্তব্য এখনও সামনে আসেনি। সম্প্রতি, বিধানসভা নির্বাচনের সময় নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করে পুষ্পা ঝুঁকেগা নেহি সিনেমার সংলাপ আওড়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল নেতা। ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

 

এই সব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই জাহাঙ্গীরের উত্থান। দলের অবজারভার হিসেবেও তিনি কাজ করেছেন। নির্বাচনের আগে থেকেই ফলতা বিধানসভা কেন্দ্রটি নানা অভিযোগে আলোচনায় ছিল। বিএলও-দের উপর চাপ সৃষ্টি করে মৃতদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টার অভিযোগ উঠেছিল, যেখানে জাহাঙ্গীরের নাম উঠে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, এই জাহাঙ্গীর মাথায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। তারপর থেকে তরতর করে তাঁর উত্থান। শেষের দিকে ফলতার দলের অবজারভার ছিলেন।

READ MORE.....