Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট, গ্রেফতার নাবালক পাচারকারী

সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট, গ্রেফতার নাবালক পাচারকারী

সীমান্তে সোনা পাচারের কাজে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ১২ বছর বয়সী এক নাবালককে সোনার বিস্কুট সহ আটক করল বিএসএফ। তুলে দিল শুল্ক দফতরের হাতে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সীমান্তবর্তী দহরকান্দা এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে স্বরুপনগর থানার বীথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা এলাকায় ভারত-বাংলাদেশের সীমান্তে এই নাবালক এক মহিলার সাথে সীমান্তে ঘোরাফেরা করছিল।

 

এরপর ওই নাবালকের হাতে মহিলা একটি ব্যাগ দেয় সেই ব্যাগটি ওই নাবালক সীমান্তের একটি জায়গায় রেখে আসার কথা বলে। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তারা ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আটকায় এবং সেই ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের ভেতর থেকে ১১টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ২৮৬ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৬৪ লক্ষ টাকা। এরপর ওই নাবালককে আটক করে বিএসএফ জিজ্ঞাসা করলে ওই নাবালক জানায় যে-তার মা তাকে ওই ব্যাগটি সীমান্তের ধানক্ষেতের একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসতে বলেছিল।

 

মায়ের কথা মতো নাবালক ওই ব্যা গ রেখে আসছিল। নাবালকের কথামতো নাবালকের মা-সারবিনা মোল্লার খোঁজ করছে বিএসএফ। ওই নাবালক এবং সোনার বিস্কুটগুলি তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। একজন স্কুল ছাত্রের হাতে কেন তার পরিবার সোনার বিস্কুট তুলে দিলো, তা নিয়ে যথেষ্ট ভাবাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে। পুরো বিষয়টি নিয়ে শুল্ক দপ্তর ও সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে তল্লাশি শুরু করেছে। পলাতক ওই ছাত্ররের পরিবার। তাদের খোঁজে তল্লাশি চলছে।

READ MORE.....