আজ, সোমবার হুগলি জেলার আরামবাগের সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠক করেন। রাজ্য সরকারের প্রকল্পগুলিকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ যাতে না হয় সেজন্যও কড়া বার্তা দিয়েছেন তিনি। আগামী দিনে সংগঠনের কোনও রদবদল শীর্ষনেতৃত্ব করলে সকলকে তা মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এদিন এই নির্দেশ আরামবাগের তৃণমূল নেতাদের দিয়েছেন অভিষেক।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিরোধীদের রুখে আরও ভালো ফলের জন্য মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। সংগঠনকে আরও মজবুত করতে ইতিমধ্যেই একাধিক জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। এদিনের বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
এদিনের কলকাতায় হওয়া এই বৈঠকে আরামবাগ সাংগঠনিক তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, সভাপতি রামেন্দু সিংহ রায়, যুব সভাপতি পলাশ রায়, মহিলা সভানেত্রী করবী মান্না। আগামী দিনের কর্মসূচি-সহ সাংগঠনিক দিক নিয়ে আলোচনা হয়।















