শহর এবং শহরতলীর একাধিক রাস্তায় জল। হঠাৎ দেখলে মনে হবে নদী। কলকাতা থেকে সল্টলেক,নিউ টাউন এমনকি চাকদা বনগাঁ রোড প্রায় জলের তলায়। প্রশাসন নামানোর কোন ব্যবস্থাই করেনি। কোথাও কোন বাড়তি নিকাশি পাম্প বসানো হয়নি। পলি না উঠানোতে খাল গুলি ভর্তি। এর ফলে বহু জায়গায় জল ঢুকে যাচ্ছে। সল্টলেকের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। এর প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি নেতাকর্মীরা ওই জমা জমে সাঁতার কেটে প্রতিবাদ জানিয়েছেন। আর শুক্রবার আরও প্রতিবাদ হল চাকদহ এবং বনগাঁ সড়কে। রাস্তা এবং নর্দমা একাকার হয়ে গিয়েছে জল দাঁড়িয়ে।
ওই জমা জলে এদিন সাঁতার কেটে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তার সঙ্গে ছিলেন কয়েকশো বিজেপি কর্মী। ছিলেন মহিলারাও। বিজেপি বিধায়ক যখন সাঁতার কেটে প্রতিবাদ করছেন তখন পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে জড় হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় স্লোগান এবং পাল্টা শ্লোগান চলতে থাকে। বিজেপি বিধায়ক জমা জলে প্রতীকী মাছ ও ধরেন। গতকাল এই জায়গায় সিপিএম কর্মীরা নৌকা চালিয়ে প্রতিবাদ করেছিল। আর এদিন বিজেপি বিধায়ক জমা জলে সাঁতার কাটলেন।













