Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চূড়ান্ত তালিকা দেখার পর ক্ষুব্ধ মমতা

চূড়ান্ত তালিকা দেখার পর ক্ষুব্ধ মমতা

‘মা বোনেরা সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়ে ছিলাম বলে, কাল যে লিস্ট বেরিয়েছে ৩২ লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকিটা আমরা চেষ্টা করব। চিন্তা করবেন না। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, নদিয়ায় উকুন বেঠে বেছে নাম বাদ গেছে। মতুয়াদের নাম বাদ গেছে। শুনেছি আপনাদের নাম বাদ গেছে মতুয়াদের গাইঘাটায়। হরিণঘাটায় নাম বাদ গেছে।

 

আমার ভবানীপুরেও ৪০ হাজার নাম বাদ গেছে। বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে এবার দল আপনাদের আইনজীবী দেবে। আপনাদের সাহায্য করবে।’ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সোমবার গভীর রাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে যেভাবে প্রায় সাতাস লক্ষ্য মানুষের নাম বাদ গিয়েছে তার প্রতিবাদে জনসভা থেকে তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করার পরে দেখা গিয়েছে বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ নাম। আজ সেই তথ্য উল্লেখ করে মমতা বলেন, ‘আমার ভবানীপুর কেন্দ্র থেকেও ৪০ হাজারের নাম কেটে বাদ দিয়েছিল। এখন দেখতে হবে,কতজনের নাম রেখেছে, কতজনের বাদ দিয়েছে। ৩২ লক্ষ নাম উঠে গেছে । আর বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন, করেছেন নিশ্চয়ই সবাই। দল আপনাদের ল-ইয়ার দেবে ও আপনাদের সাহায্য করবে। একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুঠছে। একদিন লাইনে দাঁড়িয়ে আপনাদের সম্মান গেছে। একটা করে ভোট দিন আর বদলা নিন। যাতে আগামীদিনে আর কিছু করতে না পারে।’

READ MORE.....