ঐতিহাসিক ভাবে মিনি-নিলামকে নজরেই দেখে এসেছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে কেকেআরের কাছে ব্যাপারটা অন্যরকম। গত মেগা নিলামে সেভাবে দল গুছিয়ে উঠতে পারেনি নাইটরা। তাছাড়া গত মরশুমের ব্যর্থতার পর বেশ কিছু ক্রিকেটারকে রিলিজও করা হয়েছে।
তাই এবারের মিনি নিলামে দলের সেই ফাঁকফোঁকর বুজিয়ে আরও শক্তিশালী করার দুরূহ কাজটি করতে নেমেছিল নাইট ম্যানেজমেন্ট। এবং সেই কাজে অনেকটাই সফল অভিষেক নায়াররা। দিনের শেষে হাসিমুখেই নিলাম টেবিল ছাড়লেন নাইটরা। সামান্য একটা-দুটো মিস বাদে বেশিরভাগ ক্ষেত্রেই হিট কেকেআর।














