Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিএসএনএল অফিসে অগ্নিকাণ্ড

বিএসএনএল অফিসে অগ্নিকাণ্ড

মঙ্গলবার খুব ভোরেই দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে বিএসএনএল অফিসে অগ্নিকাণ্ডর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান এক কর্মী। সার্ভার রুমে মূলতঃ আগুন লাগে বলেই প্রাথমিকভাবে জানা যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, দপ্তরের একজন কর্মী সকালবেলায় দেখতে পান এসি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে অফিসে। এলাকার মানুষজন ভিড় জমান। খবর পেয়ে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন।

 

দমকল বাহিনীর প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিএসএনএলের অস্থায়ী কর্মী তাপস রায় বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় বলেই অনুমান। আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি। তারপরে খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়েছে অফিসের একটা অংশ,তবে হতাহতের কোন খবর নেই’।

READ MORE.....