Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিশ্বকাপ থেকে হতাশার বিদায়, কোচের পদ ছাড়লেন রোনাল্ড কোম্যান

বিশ্বকাপ থেকে হতাশার বিদায়, কোচের পদ ছাড়লেন রোনাল্ড কোম্যান

খেলোয়াড় হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই তুলনায় তার কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয় । বার্সেলোনায় থাকতে খোদ ক্লাবটির সমর্থকরাই তাকে সরাতে উঠেপড়ে লেগেছিল। এবার জাতীয় দল নেদারল্যান্ডসের ক্ষেত্রেও হয়তো তেমনটিই হতো। তাই বিপদ আঁচ করতে পেরে আগেভাগেই সরে দাঁড়ালেন।

 

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে ছিটকে পড়ার ২৪ ঘণ্টাও হয়নি। তার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান কোমান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিযেশন (কেএনভিবি) বিষয়টি নিশ্চিত করে।

 

কোমান বলেন, ‘এই সিদ্ধান্ত (পদত্যাগ) আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’
৬৩ বছর বয়সী এই কোচ আরো জানান, ব্যক্তিগত কারণও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরো বেশি সময় থাকতে চান তিনি।
কোমান বলেন, ‘ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’

 

বিদায় বেলায় ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কোমান বলেন, ‘বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে খুবই ভালো লাগত। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।’ এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে ওঠা এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।

READ MORE.....