সাধারণ মানুষের আর্থিক অবস্থা কিরকম। বৃক্কের তারাই বা কিরকম ভাবে রয়েছেন। বাস্তবে বাজারের অবস্থা কিরকম এসব দেখতে শুক্রবার সকালে আচমকাই দুর্গাপুর বিনাচিতি বাজারে হাজির হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গোটা বাজার তিনি ঘুরে ঘুরে দেখেন। বিখ্যাতদের কাছে জানতে চান বাজারের আর্থিক পরিস্থিতি কিরকম।
বেচাকেনা কিভাবে হচ্ছে। এছাড়া সাধারণ ক্রেতাদের সঙ্গেও তিনি কথা বলেন। রাজ্যপাল জানান আমি দেখতে এসেছিলাম প্রকৃত বাজারের কি অবস্থা। দুর্গাপুর একটি নামী শহর। সাধারণভাবে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বসবাস করেন।সেই বাজারের প্রকৃত অবস্থা কি তা যাচাই করতে এসেছিলাম। তথ্য নিয়েছি। এবার আমি প্রয়োজনীয় পদক্ষেপ করব।
রাজ্যপালের পাশাপাশি এদিন বাজারে ঘুরে ঘুরে সবজি কেনেন। বিভিন্ন ধরনের ফলও কেনেন। দোকানদারদের তিনি উপহার দেন চকলেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারদর নিয়ন্ত্রণে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছিলেন। সম্প্রতি দেখা যাচ্ছে আলু থেকে শুরু করে বিভিন্ন শাক সবজি এমনকি কাঁচা লঙ্কার দামও আকাশছোঁয়া। আদা পেঁয়াজ রসুনের দাম বাড়ছে। এই ধরনের নানান অভিযোগ রাজ্যপালের কাছে আসছিল।
তাই তিনি নিজেই এদিন বেনাচিটি মার্কেটে চলে যান। জিনিসপত্রের দর দাম করেন। পরে তিনি বলেছেন বাস্তবে কি আর আমাকে কি রিপোর্ট দেয়া হয় তা মিলিয়ে দেখব। এরপরে আমি যা পদক্ষেপ করার করব। কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী নিজেও বাজারে চলে যেতেন। জিনিসপত্রের দরদাম জিজ্ঞাসা করতেন। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করতেন। শেষ পর্যন্ত রাজ্যপাল ও কি মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করলেন?













