Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কাল রাজ্যসভায় শপথ নীতীশের

কাল রাজ্যসভায় শপথ নীতীশের

দুই দশক পরে বিহারে শেষ হচ্ছে নীতীশ কুমার জমানা। শুক্রবার তিনি দিল্লি যাচ্ছেন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিতে। সূত্রের দাবি, ১৪ এপ্রিল তিনি ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। আর তারপরই বিহারের মসনদে দেখা যাবে নতুন মুখ্যমন্ত্রীকে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকেই  বেছে নেওয়া হবে ওই পদের জন্য, এমনটাই দাবি। তিনিও নাকি দিল্লি যাচ্ছেন।

 

সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে। এর আগে শোনা গিয়েছিল, নীতীশপুত্র নিশান্ত নাকি হতে পারেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্টই হয়ে গিয়েছিল সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং জোরালো হয়ে উঠতে থাকে সম্রাটের নাম। বিজেপি বিধায়ক গত দু’বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র ৯ বছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

READ MORE.....