Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের হাসিনাকে প্রত্যর্পণের আর্জি

ফের হাসিনাকে প্রত্যর্পণের আর্জি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পর পালটে গিয়েছে পদ্মাপাড়ের রাজনৈতিক চিত্র। আওয়ামি লিগহীন নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদাপুত্র তারেক রহমান। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানাল তারেক সরকার। দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করে এই দাবি জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এইসঙ্গে দিল্লির কাছে আরও বেশি পরিমাণে জ্বালানি তেল চাইল ঢাকা।

 

বুধবার খলিলুর রহমান দিল্লিতে বৈঠক করেন জয়শংকরের সঙ্গে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও পৃথক ভাবে বৈঠক করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, হাই প্রোফাইল বৈঠকে ছিলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাও। বৈঠকে নতুন করে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।

READ MORE.....